সাতশো বছরের পুরনো দুর্গ, সরু গলি আর জটিল পথের শহর আক্রে। সেখানে ২৭ বছরের মুহাম্মদ হানি একসময় বাড়িতে একটি পিৎজাও আনাতে পারতেন না। সরবরাহকর্মীরা তার ঠিকানা খুঁজে পেতেন না। আর খুঁজে পেলেও সমস্যা, কেননা অনেক আরব বাসিন্দার হাতে ব্যাংক কার্ড নেই। বড় সরবরাহ প্রতিষ্ঠানগুলির অনেকেই নগদ টাকা নেয় না। হানির কথায়, 'এই মহল্লাগুলোয় কীভাবে চলতে হয়, তা আমাদের মতো বাসিন্দারাই জানি।' রবিবার (২০ সেপ্টেম্বর) সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে সেই বঞ্চিত বাজার থেকেই জন্ম নেওয়া এক আরব প্রযুক্তি উদ্যোগের গল্প।২০১৯ সালে ই...