পটুয়াখালীর গলাচিপায় বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেনের স্ত্রী। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তার নিয়মিত উপস্থিতি দেখানো হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, রিনা পারভিন ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) পদে নিয়োগ পান। পরে ২০১৭ সালের ১ মে তিনি এমপিওভুক্ত হন। এর আগে...