শীতের আগমনী বার্তার সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া শাপলা বিলজুড়ে ফুটেছে লাল শাপলা। পাহাড়ঘেরা জলাভূমিতে ফুটে আছে সারি সারি শাপলার অপরূপ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। ভোরের স্নিগ্ধ পরিবেশে লাল শাপলার এই সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের।দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নে অবস্থিত হাজাছড়া শাপলা বিল। চারপাশে উঁচু-নিচু সবুজ পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ জলাভূমি আর পানির বুকে ফুটে থাকা লাল শাপলা মিলিয়ে তৈরি...