আজ হুমায়ূন আহমেদের
জন্মদিন। এক জন্মদিনের আগের
দিনের কথা। বোধহয় ’৮৬
সাল। হুমায়ূন আহমেদ
শহীদুল্লাহ হলের হাউজ টিউটর।
পুকুরপাড়ে কোয়ার্টারে থাকেন। দোতলায় তার ফ্ল্যাট। সন্ধ্যাবেলা
আমরা মাঝে মাঝে আড্ডা
দিতে যাই। সেদিন গিয়েছি।
সালেহ চৌধুরী, নির্মলেন্দু গুণ আর
হুমায়ুন আজাদ আছেন। আমি
হুমায়ূন ভাইকে বললাম, কাল আপনার জন্মদিন,
কী গিফট দেব?
নির্মলদা
অবাক। আমরা একজন আরেকজনকে
এভাবে গিফটের কথা বলছি! কথাটা
তিনি বললেনও। শুনে হুমায়ূন
ভাই আমার দিকে তাকিয়ে
বললেন, গিফটটা ক্যাশ হলে ভালো হয়।
কলকাতা...