টাঙ্গুয়ার হাওরের নীল
জল, বিস্তীর্ণ জলাভূমি আর নীরব প্রকৃতির টানে ছুটে আসেন পর্যটকরা। সেই সৌন্দর্য উপভোগের
বাহন এখন বিলাসবহুল হাউজ বোট। কিন্তু পর্যটক নিয়ে নির্ধারিত নৌপথ এড়িয়ে সুনামগঞ্জের
তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বুক চিরে চলছে এসব নৌযান। জ্বালানি সাশ্রয়ের এই পথ
বেছে নিতে গিয়ে হাওরের পানি ও জীববৈচিত্র্যে পড়ছে চাপ। হাউজ বোট থেকে ফেলা কাচের বোতল
ও অন্যান্য বর্জ্যও শুকনো মৌসুমে কৃষকদের জন্য তৈরি করছে বাড়তি ঝুঁকি। পরিবেশ রক্ষার
কথা থাকলেও পর্যটন মৌসুমে বছরের পর বছর এভাবেই চলছে হাউজ বোট। এ...