ফসফেট শরীরের হাড় ও দাঁতের গঠন পেশি ও স্নায়ুর কার্যক্রম এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান হলো ফসফেট। এটি হাড় ও দাঁতের গঠন, পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রম এবং শরীরে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে কোষের শক্তির প্রধান উৎস ATP তৈরিতে ফসফেট অপরিহার্য।
প্রাপ্তবয়স্কদের রক্তে ফসফেটের স্বাভাবিক মাত্রা সাধারণত ২.৫ থেকে ৪.৫ mg/dL। রক্তে ফসফেটের মাত্রা ২.৫ mg/dL-এর নিচে নেমে গেলে তাকে হাইপোফসফেটেমিয়া...