গর্ভাবস্থায় আলট্রাসনোগ্রাম করতে গিয়ে অনেক সময় শিশুর এক বা দুই কিডনিতে পানি জমার বিষয়টি ধরা পড়ে। এমন খবর পেয়ে মা-বাবার দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘হাইড্রোনেফ্রোসিস’। সহজ কথায়, কিডনির ভেতর পানি জমা হয়ে তা ফুলে ওঠাকেই হাইড্রোনেফ্রোসিস বলে।
কেন হয়?
জন্মগত ত্রুটি, জেনেটিক ফ্যাক্টর, মা-বাবার অধিক বয়সে সন্তান নেওয়া, টিউমার, সিস্ট বা পরিবেশগত কারণে শিশুদের এই সমস্যা হতে পারে। এ ছাড়া পানিশূন্যতা, প্রস্রাবের রাস্তায় পর্দা থাকা বা কিডনি ও মূত্রনাল...