শিশুর কাশি হলে অধিকাংশ অভিভাবকের প্রথম ধারণা— ঠান্ডা লেগেছে। কিন্তু বাস্তবে শিশুর বারবার কাশির কারণ সবসময় ঠান্ডা-জ্বর নয়। লিখেছেন ডা. মো শাহজাদা তাবরেজ
শিশুদের সাধারণ ভাইরাসের সংক্রমণের পাশাপাশি হাঁপানি, অ্যালার্জি, নাকের সমস্যা, পরিবেশদূষণ কিংবা শ্বাসতন্ত্রের অন্য কোনো সমস্যার কারণেও কাশি হতে পারে। তাই কাশি কতদিন ধরে হচ্ছে, কখন বেশি হচ্ছে এবং এর সঙ্গে অন্য কোনো উপসর্গ আছে কি না, সেদিকে নজর দেওয়া জরুরি।
সাধারণ সর্দি-কাশি
শিশুর কাশির সবচেয়ে সাধারণ কারণের একটি হলো ভাইরাসজনিত সর্...