বস্তুগত লাভের আশায় মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়; কিন্তু এগুলোর সঙ্গে অনেক সময় দুর্নীতি ও নৈতিকতার প্রশ্নও জড়িত থাকে। উৎপাদন, বণ্টন, ভোগ, ও বিনিয়োগসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডই আইনি কাঠামোর আওতায় পরিচালিত হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের মতো দেশে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ, এখানে ভূমির বণ্টন ঘটে থাকে জমি হস্তান্তর ও ভূমি দখল উভয় পন্থায়। ক্ষমতাবানদের জোরপূর্বক জমি দখলবাজি পুনর্বণ্টনমূলক ভূমি সংস্কার উদ্যোগের বিরুদ্ধে কাজ করে, যার বিরূপ প্রভাব দারিদ্র্য ও বৈষম্য বৃদ্ধির মা...