হরমুজ প্রণালিতে টোল আদায়ের ঘোষণা দিয়ে নাটকীয়ভাবে আবার পিছু হটলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ পরিকল্পনা ওয়াশিংটনের উপসাগরীয় মিত্র এবং নিজের প্রশাসনের কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সোমবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে পরিচিত হবে। তিনি এই প্রণালি দিয়ে যাতায়াতকারী সমস্ত কার্গো জাহাজের ওপর ২০ শতাংশ টোল আদায়ের কথা ঘোষণা করেন। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই তিনি এ পরিকল্পনা...