মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ হরমুজ প্রণালিতে চলাচলের জন্য নিরাপত্তা ফি দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছে প্রস্তাব দিয়েছে। তবে তারা এই জলপথে ইরানের কোনো ধরনের নিয়ন্ত্রণ বা প্রভাব মেনে নিতে নারাজ। একাধিক মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর জানিয়েছে।এক শীর্ষ মার্কিন কর্মকর্তার দাবি, কিছু উপসাগরীয় দেশের কাছে এই ফি নগণ্য; তারা মূলত স্থিতিশীলতা চায়। অন্য আরেক কর্মকর্তার ভাষ্য, উপসাগরীয় দেশগুলো চায় না ইরানের হাতে এই প্রণালি নিয়ন্ত্রণের ‘ভেটো’ ক্ষমতা থাকুক। তার...