ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে নতুন করে তিনটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার প্রদেশটির সিরিক শহরের আশপাশে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর। গত কয়েকদিন ধরে এই অঞ্চলে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। হরমুজগানের গভর্নর জানিয়েছেন, হামলায় এখন পর্যন্ত কোনো বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পর সেখানে উত্তেজনা আরও বেড়েছে।এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারকের প্রতিটি শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত...