বাংলায় হযবরল সাধারণত বিশৃঙ্খলা ও এলোমেলো অবস্থা বলতে বোঝায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গোড়া থেকেই আমাদের শিক্ষার অবস্থা নানা বিশৃঙ্খলায় গড়ে উঠেছে। উনিশ শতকে ব্রিটিশদের কিছু শিক্ষা পরিকল্পনা ছিল, পাশাপাশি জমিদার এবং দানশীল ব্যক্তিরা কিছু স্কুল, কলেজ ও মাদ্রাসা গড়ে তুলেছিলেন। পাকিস্তানকালে আমাদের এখানে প্রাথমিক শিক্ষায় ছিল না সরকারের কোনো নতুন দৃষ্টিভঙ্গি। আমরা যারা পঞ্চাশের দশকের শেষের দিকে লেখাপড়ার হাতেখড়ি নিই, তাদের বাড়ির কাচারিতে লজিং থাকা কোনো মাদ্রাসা শিক্ষার্থী অথবা এলাকার স্বল্পশিক্ষিত কারও ক...