শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘটনায় আবু সালেহ আহমেদ নামে বিএনপির এক নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ভেতরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া কেন্দ্রীয় জামে মসজিদের নবগঠিত কমিটির সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ভারুয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় ম...