সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে নানা ধরনের চিঠি। এর মধ্যে আছে বিএনপির সাংগঠনিক সংস্কারের প্রস্তাব, স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তি কামনায় এক নারীর প্রার্থনা এবং বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির লেখা চিঠি।আজ শনিবার সকালে মাজারের সাতটি দানবাক্স খোলার পর দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি এসব চিঠি পাওয়া যায়। এদিন পঞ্চমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে।দানবাক্সে পাওয়া একটি চিঠি লেখা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে। এতে...