হজ শুধু ইবাদতের সফর নয়, এটি শারীরিক সক্ষমতারও বড় পরীক্ষা। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ হাঁটা, বিপুলসংখ্যক মানুষের সমাগম এবং একটানা বিভিন্ন ইবাদত পালনের কারণে হাজিদের সুস্থতা ও শারীরিক সক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৭ সালের হজযাত্রীদের জন্য স্বাস্থ্যসংক্রান্ত নতুন বাধ্যবাধকতা জোরদার করেছে সৌদি আরব।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের (MOHU) নির্দেশনা অনুযায়ী, ১৪৪৮ হিজরি তথা ২০২৭ সালের হজে অংশ নিতে হলে প্রত্যেক হাজিকে নির্ধারিত চিকিৎসা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হেলথ ক্লিয়ারেন্স সার্টিফিক...