লাখো মানুষের সাদা ইহরামে ঢেকে যায় আরাফার ময়দান।
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে কেঁপে ওঠে মক্কার আকাশ। কেউ অশ্রুসিক্ত
চোখে কাবাঘর জড়িয়ে ধরেন,
কেউ মিনায় বসে জীবনের গুনাহ স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। হজ শেষ হয়, মানুষ দেশে
ফেরে; কিন্তু
একটি প্রশ্ন তখনও হৃদয়ে ঘুরপাক খেতে থাকে; আমার হজ কি কব...