২০২৬ সালের হজে স্বাস্থ্য বীমার আওতাবহির্ভূত চিকিৎসা ব্যয় হিসেবে বাংলাদেশের ৩৪০ জন হাজীর কাছ থেকে ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল পরিশোধের জন্য পত্র দিয়েছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৩১০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৩০ জন।হজ ও উমরাহ পালনে সৌদি আরবের বাইরে থেকে যাওয়া ব্যক্তিদের জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা হয়েছে। ভিসার সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত এই বীমার মেয়াদ ৯০ দিন। এর আওতায় জরুরি চিকিৎসা, হাসপাতালে ভর্তি, দুর্ঘটনা ও আকস্মিক অসুস্থতার চিকিৎসা দে...