আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরির কোনো আশঙ্কা নেই। একই সঙ্গে এই মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে, যোগ করেন মন্ত্রী। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও...