ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার মানুষের মৃত্যু— সংখ্যাটি শুধু পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের সড়কব্যবস্থার ভয়াবহ বাস্তবতার দলিল। রোড সেফটি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের বরাত দিয়ে গতকাল রবিবার ‘দৈনিক আগামীর সময়’ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। ছয় বছরে ১৫ হাজার প্রাণহানি! যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের মৃত্যুহারের সঙ্গে তুলনা করার মতো ভয়াবহ এ সংখ্যা একটি শান্তিপূর্ণ দেশের জন্য কোনোভাবেই স্বাভাবিক নয়।
মোটরসাইকেল এখন দেশের মানুষের নিত্যদিনের চলাচলের প্রধান বাহন হয়ে...