সাজেকে পর্যটন সড়কে চলমান অবরোধ এক দিনের জন্য শিথিল রাখার ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। স্থানীয় বাসিন্দাদের মৌলিক চাহিদা বিবেচনায় আগামী রবিবার (১ নভেম্বর) অবরোধ শিথিল রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির পক্ষে বাবুধন চাকমা এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের পক্ষে নতুন জয় চাকমা স্বাক্ষর করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নভেম্বর এক দিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিল থাকবে।...