কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বসতবাড়ির বাথরুমের দেয়াল ভাঙতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ইটের আঘাতে মুহিবুল্লাহ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নেছারকে ধাওয়া করে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশে দেওয়া হয়।মহেশখালী থানা পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে মুহিবুল্লাহর সঙ্গে তার সৎ ভাই মোহাম্মদ নেছারের বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে নেছার...