একটি দেয়ালে আঁকা ছিল কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের প্রতিকৃতি। পাশে লেখা ছিল তার নির্মিত চলচ্চিত্রের নাম। সেই দেয়ালেই উদ্যাপন করা হয়েছিল তার জন্মবার্ষিকী। এবার সেই দেয়ালই ভেঙে ফেলা হয়েছে। কেটে ফেলা হয়েছে পাশে থাকা একটি বটগাছও। রাজশাহী নগরের মিঞাপাড়ায় ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটায় আবারও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ স্থানীয় সংস্কৃতিকর্মীরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একদিন ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্মৃতিচিহ্নও হারিয়ে যাবে।গতকাল মঙ্গলবার বিকালে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় গিয়...