গান, কবিতা, প্রামাণ্যচিত্র, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও চিত্রকলায় উঠে
এসেছে একাত্তরের শরণার্থী জীবনের ভয়াবহতা। শনিবার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর
মিলনায়তনে ‘স্মৃতি ৭১’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্মারক অনুষ্ঠান ‘৭১-এর শরণার্থী
জীবন’ ও ‘সেপ্টেম্বর অন যশোর রোড’। অনুষ্ঠানে ১৯৭১ সালের শরণার্থী সংকটের মানবিক
অভিজ্ঞতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
মহান মুক্তিযুদ্ধের
সময় শরণার্থী সংকট প্রত্যক্ষ করার অভিজ্ঞতা থেকে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ
লিখেছিলেন ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি। পরে বাংলাদেশের...