খনিজ সম্পদের সন্ধানে নতুন প্রযুক্তির যুগে প্রবেশ করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর এমন দুটি ব্যবস্থা তৈরি করেছে বেইজিং, যা খনিজ অনুসন্ধানের দীর্ঘ প্রক্রিয়াকে কয়েক মাস থেকে নামিয়ে আনতে পারে মাত্র কয়েক দিনে। চীনের দাবি, যে কাজ সম্পন্ন করতে আগে প্রায় ছয় মাস সময় লাগত, তা এখন মাত্র এক সপ্তাহেই করা সম্ভব।
গত শনিবার প্রকাশিত গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিয়ানজিনে আয়োজিত ২০২৬ চায়না ইন্টারন্যাশনাল মাইনিং কনফারেন্সে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন চায়না জিওলজিক্যাল সার্ভে দুটি নত...