আবেদনের পর, পরীক্ষাও দেওয়া শেষ; ফি-ও পরিশোধ করেছেন। কিন্তু দিনের পর দিন অপেক্ষা; মাস পেরিয়ে বছর। তবু মিলছে না কাঙ্ক্ষিত স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি। কারণ একটাই— কার্ড ছাপানোর ঠিকাদার নেই। সংকট কাটাতে আবারও দরপত্র ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু নতুন পরিকল্পনাতেও পুরনো জট কমার বদলে আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে লাইসেন্সের এ জট এক অন্তহীন গল্পে রূপান্তরিত হয়েছে। যার শেষটা আপাতত জানা নেই কারও।
বিষয়টি খোলাসা করা যাক— তথ্য বলছে, এখন ছাপার অপেক্ষায় আছে প্রায় সাড়ে ১৫ ল...