সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তরুণ ও ছাত্রসমাজের যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা দেখতে দেখতে আজ দ্বিতীয় বর্ষপূর্তিতে এসে পৌঁছেছে। বৈষম্যবিরোধী ব্যানারে শুরু হওয়া এই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তা পরিণত হয়েছিল এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে, যা পতন ঘটিয়েছিল শেখ হাসিনার দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের। কিন্তু প্রশ্ন হলো, এ দুই বছরে আন্দোলনের লক্ষ্য কতটা অর্জিত হলো? আমরা কী পেলাম, কী পেলাম না, আর মানুষের মনের ক্ষোভ ও প্রত্যাশার জায়গাটিইবা এখন কোথায় দাঁড়িয়ে?
২০১৮ সালে...