আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার পরিবার আর্থিক অনটন, নিরাপত্তাহীনতা ও মানবেতর জীবনযাপন করছে। স্বামীর মৃত্যুর পর পরিবারের সদস্যরা কীভাবে জীবন পরিচালনা করবেন এবং নিজেদের পৈতৃক ভিটেমাটিতে নিরাপদে বসবাস করবেন— তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্ত্রী ও তার মেয়ে আফরোজা বেগম।পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মারা যান। তার দাফন সম্পন্ন হওয়ার পর প্রশাস...