মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ কমে যাবে। এ সময় সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত, অর্থাৎ ৪৪ ঘণ্টা টার্মিনালটির রিগ্যাসিফিকেশন (তরল এলএনজিকে গ্যাসে রূপান্তর) কার্যক্রম বন্ধ থাকবে। এতে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৩২ কোটি ঘনফুট কমে ৯২ কোটি থেকে ৬০ কোটি ঘনফুটে নামবে।পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ আজ রবিবার...