রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বলাই’ গল্পটি তার খুব প্রিয়। গল্পের বলাইয়ের মতোই প্রকৃতির প্রতি গভীর টান শাহ সিকান্দার আহমদ শাকিরের। গাছের প্রতি ভালোবাসা থেকে নীরবে একের পর এক চারা রোপণ করে চলেছেন। এ পর্যন্ত প্রায় ৩৯ হাজার গাছ লাগিয়েছেন ৩৪ বছর বয়সী এই তরুণ।
শাকির পেশায় সহকারী হিসাবরক্ষক। কর্মরত আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটে। চাকরির ব্যস্ততার মধ্যেও গাছ লাগানো ও পরিচর্যার কাজ চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। নিজের আয়ের একটি অংশও নিয়মিত ব্যয় করেন এ কাজে। প্রতি মাসে প্রায় ১ হাজার ৪৫০ টাকা গাছের জ...