হিমালয়ের কোলঘেঁষে দাঁড়িয়ে
থাকা নেপালের শান্ত জনপদগুলো এখন একেকটি জীবন্ত শ্মশান। প্রতিটি ঘরের আঙিনায় আছড়ে পড়ছে
স্বজন হারানোর তীব্র হাহাকার। নুয়াকোট, রসুয়া, তানাহুন, চিতওয়ান, ধাদিং, গোরখা, নওয়ালপারসি
পূর্ব ও পশ্চিম— সব ঘরেই একই দৃশ্য! প্রিয়জন হারানোর শোক, বুকফাটা কান্না, ফিরে আসার
অপেক্ষা! এর মধ্যেই আবার জুড়ে বসেছে নতুন আপদ— ত্রাণসংকট। সঙ্গে ওষুধ-চিকিৎসার অভাব।
নুয়াকোট, চিতওয়ান, পোখরার হাসপাতালগুলোতে উপচে পড়ছে মরদেহ। পা ফেলার জায়গা নেই ত্রিভুবন
বিশ্ববিদ্যালেয়র ছোট চিকিৎসালয়েও। সবখানেই চাপা শ...