স্বচ্ছ আবাসিক সিট বণ্টন নীতিমালা প্রণয়ন এবং পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হলের সিট বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডাকসু নেতারা।আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।বিক্ষোভে অংশ নেওয়া ডাকসু নেতারা ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’, ‘গণরুমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আদু ভাইয়ের নীতি, মানি না মানব না’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্র...