Agamir Somoy E-Paper
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
বুধবার, ২৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

সিট বণ্টন নীতিমালার দাবিতে ‘সিন্ডিকেট ঘেরাও’ ডাকসু নেতাদের

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ২১:০১
সিট বণ্টন নীতিমালার দাবিতে ‘সিন্ডিকেট ঘেরাও’ ডাকসু নেতাদের

ছবি: আগামীর সময়

স্বচ্ছ আবাসিক সিট বণ্টন নীতিমালা প্রণয়ন এবং পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হলের সিট বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডাকসু নেতারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ভবনের ভেতরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।

বিক্ষোভে অংশ নেওয়া ডাকসু নেতারা ‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’, ‘গণরুমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘আদু ভাইয়ের নীতি, মানি না মানব না’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’ ইত্যাদি স্লোগান দেন।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব ও ড. শান্টু বড়ুয়াসহ কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন। তারা আলোচনার জন্য ডাকসুর পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দেন। তবে ডাকসু নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উপাচার্যের সঙ্গে সরাসরি আলোচনার দাবি জানান এবং কর্মসূচি অব্যাহত রাখেন।

ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন ডাকসুর ছাত্র পরিবহনবিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ ডাকসুর অন্যান্য নেতারা।

এ বিষয়ে মুসাদ্দিক আলী আগামীর সময়কে জানান, শিক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও বৈষম্যহীন আবাসিক সিট বণ্টন নীতিমালা প্রণয়ন এবং পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের সিট বাতিলের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এই দাবি বাস্তবায়ন না করে তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান মুসাদ্দিক।

ডাকসুস্বচ্ছ সিট বণ্টনসিন্ডিকেট ঘেরাও
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    স্বামীহারা স্ত্রীকে কাঁদতেও দেননি কাদের-কামাল

    ২৯ জুলাই ২০২৬, ০০:০০

    advertiseadvertise