মহাকাশে ‘স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র মোতায়েনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহিনীর সচিব ড. ট্রয় ই মেইঙ্ক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে কক্ষপথে মোতায়েন করা এসব অস্ত্র রয়েছে।স্থানীয় সময় সোমবার মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এয়ারস্পেস অ্যান্ড সাইবার সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মেইঙ্ক এ তথ্য জানিয়েছেন। তবে এসব অস্ত্রের ধরন, সংখ্যা বা কোন কক্ষপথে মোতায়েন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মেইঙ্ক বলেছেন, অস...