পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। কিন্তু এ বিদ্যুৎ উৎপাদনের পর স্পেন্ট ফুয়েল বা ব্যবহৃত ক্ষতিকর পারমাণবিক জ্বালানির পরিণতি কী হবে, তা নিশ্চিত নয়। নির্মাণকাজের শুরু থেকেই বর্জ্যগুলো রাশিয়ার ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও কবে, কীভাবে এবং কত খরচে তা বাংলাদেশ থেকে সরানো হবে— চূড়ান্ত হয়নি তার বাণিজ্যিক ও বাস্তবায়ন-সংক্রান্ত ব্যবস্থা। এ কারণে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হলেও এর সবচেয়ে স্পর্শক...