স্পেনে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর ভোট হবে। ২০২৭ সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল, তা এক বছর আগেই অনুষ্ঠিত হবে। ভাড়াটিয়াদের সুরক্ষা ও বাড়িভাড়া কমানো নিয়ে তীব্র বিক্ষোভের মধ্যেই এ ঘোষণা আসল।সোমবার মাদ্রিদের মোনক্লোয়া প্রাসাদে এক বিবৃতিতে সানচেজ নির্বাচনের ঘোষণা দেন। এর আগে সপ্তাহান্তে ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।সানচেজ বলেছেন, ‘স্পেনের ভবিষ্যৎ আপনারা কেমন চান, তা ঠিক করার সময় এসেছে।’গত শুক্রবার পার্লামেন্টে তার সংখ্যালঘু সরকার আ...