বাড়িতে ঢোকার মুখেই ডানদিকের একচিলতে ফাঁকা জায়গায় পুরো বর্ষায় ফুটেছিল। মাঝেমধ্যে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাই রোজা আসকারীকে। কাজিনের এই মেয়েটি নীলফামারী মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে। মেডিকেল সায়েন্সে প্রচণ্ড ইচ্ছের কারণে পড়লেও গাছপালা-তরুরাজির প্রতি ওর আগ্রহ আশান্বিত করে।
মামা, দেরি করো না তো, কী নাম তাড়াতাড়ি বলে ফেলো!
আরে তোর মায়ের নাম জড়িয়ে আছে।
কী বললে?
হ্যাঁ, সত্যি বলছি, দোলন থেকে দোলনচাঁপা। এই বাড়ির ডুপ্লেক্সের সিঁড়ির একদম নিচ বরাবর ফুলটির সঙ্গে জানিস তোর নানির নামটা জড়িয়ে আছে। বিস...