আধুনিক
ফুটবলে প্রতিপক্ষের কৌশল জানার অদৃশ্য
লড়াইকে অনেকে বলেন ‘স্পাই গেম’। লিখেছেন
রবিউল কমলএকটি ড্রোন। একটি
দুরবিন। একটি লুকানো ক্যামেরা। এমনকি একটি পর্যটকবাহী বেলুনও হয়ে উঠতে পারে এ স্পাই
গেমের মাধ্যম বা গুপ্তচরবৃত্তির হাতিয়ার।
২০১৮ রাশিয়া বিশ্বকাপ।
দক্ষিণ কোরিয়ার অনুশীলন চলছে। দূরে এক ব্যক্তি দুরবিন হাতে দাঁড়িয়ে। পরে জানা গেল,
তিনি সুইডেন দলের স্কাউট। ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই আলোড়ন ওঠে। মজার বিষয়,
দক্ষিণ কোরিয়ার কোচ তখন সাংবাদিকদের বলে...