স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব ধরনের কেনাকাটা ও দরপত্র আপাতত বন্ধ
রাখার নির্দেশনা এসেছে।
আজ বৃহস্পতিবার এই নির্দেশনা এসেছে স্থানীয় সরকার বিভাগ। বলা হয়েছে, নতুন
ক্রয় বিধিমালা প্রণয়নের আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ে কেনাকাটা এর আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে,
যদিও ‘জরুরি’ বিষয়গুলো স্পষ্ট করা হয়নি।
স্থানীয় সরকার বিভাগের পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন)
অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট শিডিউল
প্রকাশ না...