বিভিন্ন প্রজাতির খেঁকশিয়ালের মধ্যে বাংলা খেঁকশিয়াল একটা প্রজাতি। একে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়। বাংলায় এর আরেক নাম হেড়ল। কয়েক বছরে এদের সংখ্যা কমে আসছে। তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছেনি। সে কারণে আইইউসিএন (আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ) এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে।বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
বন্যপ্রাণী নিয়ে কাজ করেন এমন অনেকে বলছেন, পৃথিবীতে বহু প্রজাতির খেঁকশি...