দেশের ই-কমার্স উদ্যোক্তাদের উন্নত ও বিশ্বস্ত কুরিয়ার সেবা দিতে এবং সেবার পরিধি আরও সম্প্রসারণের উদ্দেশ্যে নতুন ব্র্যান্ড পরিচিতি প্রকাশ করেছে কুরিয়ার সার্ভিস ‘স্টেডফাস্ট’। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নতুন এই লোগো উন্মোচিত হয়।স্টেডফাস্টের চেয়ারম্যান জোয়াইরিয়া মোস্তারি ই-কমার্স উদ্যোক্তা, মার্চেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন লোগোর উন্মোচন করেন। এর আগে অনুষ্ঠানের সূচনায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম...