১৯৮৬ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের ‘ইট’
উপন্যাসটি তার অন্যতম বিখ্যাত ও ভয়ংকর সৃষ্টিকর্ম হিসেবে পরিচিত। প্রায় ১১০০ পৃষ্ঠার
এ বিশাল উপন্যাসের প্রেক্ষাপট মেইন অঙ্গরাজ্যের কাল্পনিক শহর ‘ডেরি’। উপন্যাসের মূল
কাহিনি দুটি সময়কালে ভাগ করা, ১৯৫০-এর দশক এবং ১৯৮০-এর দশক। গল্পের কেন্দ্রে আছে সাত
বন্ধুর একটি দল। শৈশবে তারা ডেরি শহরে এক ভয়ংকর অতিপ্রাকৃত সত্তার মুখোমুখি হয়, তাকে
সবাই চেনে ‘পেনিওয়াইজ’ নামে। এ সত্তা প্রতি ২৭ বছর পরপর জেগে ওঠে ও শিশুদের মনের গহিনে
লুকিয়ে থাকা অন্ধকার কল্পনাগুলোকে বাস্...