স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে ত্বকের রোগ, যা ‘সারকোপটিস স্ক্যাবিয়াই’ নামের ক্ষুদ্র জীবাণুর আক্রমণে হয়। এই রোগ সরাসরি স্পর্শ, আক্রান্ত ব্যক্তির কাপড়, বিছানার চাদর বা বালিশ ব্যবহারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। গরম ও আর্দ্র পরিবেশে এই জীবাণু খুব দ্রুত বংশবিস্তার করে।
স্ক্যাবিসের সাধারণ লক্ষণ : ত্বকে পানিযুক্ত দানা বা ছোট র্যাশ দেখা দেওয়া,
চুলকানোর ফলে দানাগুলো শরীরে দ্রুত ছড়িয়ে পড়া, রাতে চুলকানি বেড়ে যাওয়া। এ ছাড়া আঙুলের ফাঁক, ত্বকের ভাঁজ, বগল, নাভির চারপাশ, যৌনাঙ্গ এবং শিশুদের ক্ষেত্রে ঘাড় ব...