পূর্ণ
সূর্যগ্রহণের বিরল মুহূর্তকে নিজের স্কেটবোর্ডিংয়ের কৌশলের সঙ্গে মিলিয়ে অনন্য এক
দৃশ্য তৈরি করেছেন স্পেনের অলিম্পিক স্কেটবোর্ডার ড্যানি লিওন। চাঁদ সূর্যকে ঢেকে
দেওয়ার ঠিক মুহূর্তে স্কেটবোর্ড নিয়ে আকাশে উঠে একটি এরিয়াল ট্রিক করেন তিনি। নিখুঁত সময় ও ক্যামেরার
অবস্থানের সমন্বয়ে ধারণ করা দৃশ্যটিতে মনে হয়, গ্রহণে ঢাকা সূর্যের সামনেই উড়ে যাচ্ছেন
লিওন।
একটি পূর্ণ
সূর্যগ্রহণ দেখতে পৃথিবীর অনেক মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। কোথাও সেই
অপেক্ষা কয়েক দশকের,
কোথাও আরও দীর্ঘ। তাই ১২ আগস্টে...