নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহরণের পাঁচ মাস পর মেহেরপুর থেকে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নাঈম আল হাসান (১৮) নামে এক তরুণের হেফাজত থেকে তাকে উদ্ধার করা হয়।আজ বৃহস্পতিবার পিবিআই নারায়ণগঞ্জ জেলা সূত্রে এ তথ্য জানা গেছে।পিবিআই সূত্রে জানা যায়, গত ৬ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার ভোলাইল উত্তরপাড়া এলাকা থেকে কোচিং সেন্টারে যাওয়ার পথে ওই শিক্ষার্থী অপহরণের শিকার হয়। সে স্থানীয় নয়াপাড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় শিক্ষার্থীর...