সৌদি আরবের মক্কায় ড্রোন হামলা চালানোর অভিযোগ বুধবার অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, পবিত্র শহরটির দক্ষিণে একটি ড্রোন বাধাপ্রাপ্ত হয়েছে। সেটি নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়।হুতিদের রাজনৈতিক কার্যালয়ের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ইয়েমেন মক্কাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা এবং এর সত্যতার কোনো ভিত্তি নেই’। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবা প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ বক্তব্য।তিনি বললেন, ‘যারা মক্কা ও পবিত্র স্থানগুলো...