পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ আজ দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। সফরে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে বৈঠক করবেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হবে বলে জানিয়েছে পাকিস্তান।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সরকারের আরও কয়েকজন মন্ত্রী।
আরও পড়ুন...