চলন্ত মোটরসাইকেলের পেছনে
বসে এক হাতে ক্রিকেট বল তালুবন্দি করে বিশ্বজুড়ে আলোচনায় আসা সেই তরুণের পরিচয় মিলেছে।
পাকিস্তানের সোয়াত অঞ্চলের মারঘাজারের বাসিন্দা মেহরান খান নামের ওই যুবক বিবিসির কাছে
তুলে ধরেছেন তার রোমাঞ্চকর ও অপ্রত্যাশিত সেই ক্যাচ ধরার অভিজ্ঞতা।
পাকিস্তানের মিঙ্গোরায়
সোয়াত প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালে মাঠের বাইরে উড়ে আসা বলটি লুফে নেন মেহরান।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এই কর্মী অফিস থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। ক্রিকেটের
ভক্ত এবং নিজেও খেলা মেহরান জানান, ক্রিজে থাক...