কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. তারিকুল ইসলাম।এ দুইজন হলেন সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের জাহিদুল ইসলাম ও কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর গ্রামের ফয়সাল আহমেদ রাব্বাী।তদন্ত কর্মকর্তা জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক এই নির্দেশ দেন। এ মামলায় সম্প্রতি প্রধান আসামি...