রুপালি পর্দার চকচকে জগতের অন্তরালে আবারও উন্মোচিত হলো চরম অবহেলা ও অব্যবস্থাপনার এক ভয়াবহ চিত্র। মুম্বাইয়ের বিখ্যাত ফিল্ম সিটিতে অগ্নিকাণ্ডের পর এবার সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে বিচার দাবি করল শ্রমিকদের সংগঠন ‘অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।সোমবার বিকালে সোনালি বেন্দ্রে ও মুনাওয়ার ফারুকী উপস্থাপিত কালার্স টিভির রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা ২’-এর শুটিং সেটে ভয়াবহ আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী এমটিভি ‘হাসল’-এর সেটেও ছড়িয়ে পড়ে। কোনো হতাহ...